ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিসিবি নির্বাচন ২০২৫

সেই ১৫ ক্লাবকে ফিরিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভার্চুয়াল বৈঠক করে। বৈঠকের পর বিকেল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা টানিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য শুক্রবার ১৯১ জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকায় এমন ১৫টি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোকে প্রাথমিক খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি। ওই সময় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল। এছাড়া পাঁচ জেলা-সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে।

তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও নরসিংদীর নাম বাদ ছিল।

এর আগের দিন বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে পাওয়া ৩৮টি অভিযোগের শুনানি সম্পন্ন করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিসিবি নির্বাচন ২০২৫

সেই ১৫ ক্লাবকে ফিরিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আপডেট সময় : ০৭:০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫