ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীর মোহনপুরে

ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​।

রাজশাহী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

​
রাজশাহী জেলা প্রতিনিধি :

“খেলাধুলাই শক্তি, খেলাধুলাই বল”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে অনুষ্ঠিত হলো এক উত্তেজনাকর ফুটবল ম্যাচ। আজ ১নভেম্বর সকাল ১০ ঘটিকায় ১ নং ধূরইল ইউনিয়নের মাঠে ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ-এর মধ্যকার এই ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

​উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ধূরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় এলাকার বিশিষ্ট ক্রীড়ানুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

​ম্যাচ শুরুর আগে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের মাধ্যমে তিনি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

​উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজ ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাদকুমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

ট্যাগস :

রাজশাহীর মোহনপুরে

ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​।

আপডেট সময় : ০১:০০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬