সরকারি কর্মচারীদের:
নতুন পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হবে?
- আপডেট সময় : ০৮:২৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

(ফাইল ফটো)
ঢাকা ব্যুরো:
বর্তমান অন্তবর্তী সরকার সরকারি কর্মচারীদের নতুন বেতন-কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কাজ শুরু করেছে কমিশন। আগামী ছয় মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করার কথা রয়েছে কমিশনের।
বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কমিশনের এক সদস্য। যদি দ্বিগুণ হয়, সে ক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার (১ম গ্রেড) এবং ২০তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ১৬ হাজার ৫০০ টাকা।
কাঠামো গঠনে ন্যায়সংগত ও টেকসই সুপারিশ তৈরির লক্ষ্যে সবার মতামত নিচ্ছে জাতীয় বেতন কমিশন, চারটি প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। প্রশ্নগুলো সবার মতামতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আগ্রহীরা এই প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন।
এখন সবার মনে প্রশ্ন, নতুন স্কেলে কত বাড়বে বেতন? তবে বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় বেতন কমিশনের এক সদস্য। তিনি জানান, ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই সময়ে মূল্যস্ফীতিও বেড়েছে অনেক। মূল্যস্ফীতি বিবেচনায় রেখে বেতনের সুপারিশ করা হবে।
কমিশন সদস্য আরও জানান, এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১:১২, ১:১০, ১:৮ অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে, সেসব বিষয়ও কমিশনের নজরে আছে। এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা ২০টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের।















