ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

তারেক রহমানের প্রতিশ্রুতি :

ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের দাবি পূরন করা হবে।

ঢাকা ব্যুরো:
  • আপডেট সময় : ০৮:৩০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে বলেন , ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ করা হবে । শিক্ষকদের দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত ।

তারেক রহমান বলেন, পারিবারিক পাঠশালার গণ্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর আদর্শ রোল মডেল হচ্ছেন শিক্ষকরা। কিন্তু শিক্ষকরা যদি রাষ্ট্র এবং সমাজে প্রতিনিয়ত সংসার সম্মান নিয়ে টানাপোড়নে থাকেন, তাহলে তাদের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব হয়ে উঠে না।শিক্ষকরা যেন নিজেকে একজন রোল মডেল হিসেবে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন, সে ধরনের শিক্ষাব্যবস্থা প্রণয়নে বিএনপি বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে কাজ করছি।

এই সমাবেশে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী যোগ দেন। অবসরের বয়স ৬৫ নির্ধারণ, শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ চার দফা দাবি জানান তারা।

তারেক রহমান বলেছেন, অতীতের ভালো দৃষ্টান্ত থেকে অভিজ্ঞতা অর্জন ও খারাপ দৃষ্টান্ত বর্জন করে দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। প্রভাবশালী রাষ্ট্র হিসাবে মেধা, মননে ও জ্ঞানে প্রতিষ্ঠিত হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়তে হবে। রাষ্ট্র ও সমাজে শিক্ষকদের সম্মান নিশ্চিত করতে হলে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দুর্নীতিবিরোধী সমাজ গড়তে স্কুলপর্যায়ে শিক্ষকদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে, স্বাধীনতা ও বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের একজন করে শিক্ষককে যেন আমন্ত্রণ জানাতে হবে, প্রয়োজন অধ্যাদেশ জারি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমানের প্রতিশ্রুতি :

ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী শিক্ষকদের দাবি পূরন করা হবে।

আপডেট সময় : ০৮:৩০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫