ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সারাদেশে গত ২৪ ঘণ্টায়

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০০ জন!

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

(ফাইল ফটো)

নিজস্ব প্রতিনিধি:

প্রতি বছরের এই সময়ে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়।এই বছর সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু থামছে না। দিন দিন প্রাণহানির তালিকা দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে ২ জন এবং উত্তর সিটিতে একজন। এ নিয়ে চলতি এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০০ জন ডেঙ্গু রোগী। দেশের প্রায় ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

বুধবার (০৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১০ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রংপুরে ৫ জন , সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৭৪৪ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৪৯ হাজার ৪১১ জন।

চলতি বছরের গত ১লা জানুয়ারি থেকে ৮ই অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৫২ হাজার ১০৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ এবং ৩৯ শতাংশ নারী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশে গত ২৪ ঘণ্টায়

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০০ জন!

আপডেট সময় : ০৫:৫৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫