ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

আদালতের নির্দেশে :

২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা দায়ের!

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

বিনোদন ডেস্ক

সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায়, আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে।

মঙ্গলবার (২১ অক্টোবর ) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রাইম নিউজ প্রতিক্ষণকে।

তিনি জানান, এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার এজাহারে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ খলনায়ক ডনকেও আসামি করা হয়েছে। এছাড়া সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসিসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম।

অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন।

উল্লেখ্য যে, বাংলা সিনেমার জনপ্রিয়তার তুঙ্গে থাকা নায়ক সালমান শাহ্ মারা যান। প্রথম থেকেই তার পরিবার মা ও বাবা দাবী করে আসছেন যে, তার ছেলে সালমান শাহ্ আত্মহত্যা করেননি।এটি একটি সংঘবদ্ধ এবং নিখুঁত ভাবে সংঘটিত হত্যাকান্ড। বেশ কয়েক দফা লাশ তুলে পোস্ট মর্টেম হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদালতের নির্দেশে :

২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলা দায়ের!

আপডেট সময় : ০৭:০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫