সংবাদ শিরোনাম ::
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে
সুপ্রীম কোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ!
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:১৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

(মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ছবি: সংগৃহীত)
নিজস্ব প্রতিনিধি:
বুধবার (০৫ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে,
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন।
সংবিধানের পুনর্বহাল অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করা হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
















