সংবাদ শিরোনাম ::
ইসি কর্তৃক,
৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক দল চূড়ান্ত নিবন্ধন পেল!
ঢাকা ব্যুরো:
- আপডেট সময় : ০৯:৪৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
ঢাকা ব্যুরো:
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ইসি জানিয়েছেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। নিষ্পত্তি শেষে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি।















