সংবাদ শিরোনাম ::
রাজধানীর
দারুস সালাম এলাকা থেকে ০৬টি ককটেল উদ্ধার!
ঢাকা ব্যুরো:
- আপডেট সময় : ০৮:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

(ছবি: সংগৃহীত)
ঢাকা ব্যুরো:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ছয়টি ককটেল উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, বোম্ব ডিসপোজাল ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকার একটি বাসা থেকে ককটেল গুলো উদ্ধার করে। পরবর্তীতে জননিরাপত্তার কথা বিবেচনা করে দুপুর আড়াইটার দিকে দারুস সালাম থানাধীন গোলার টেক মাঠে সফলভাবে ০৬টি ককটেল নিরাপদে নিষ্ক্রিয় করে।
নিষ্ক্রিয় শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলামতসমূহ দারুস সালাম থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।















