ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিচার বিভাগের জন্য

আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন।

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

(ছবি: পিআইডি)

নিজস্ব প্রতিনিধি:

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিচারকদের দীর্ঘ দিনের একটি দাবী পূরণ হল আলাদা সচিবালয় গঠনের মধ্য দিয়ে । মন্ত্রণালয় থেকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের অনুমোদন মিলেছে, যা থাকবে উচ্চ আদালতের অধীনে।আগামী সপ্তাহেই ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ এর গেজেট জারি করা হবে।

এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আসেন আইন উপদেষ্টা। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গত ২০-৩০ বছরের আকাঙ্ক্ষা পূরণ হবে। আজকে আমরা মাসদার হোসেনের মামলার রায় পরিপূর্ণ বাস্তবায়ন করে বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার শেষ ধাপ সম্পন্ন করলাম।

বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে ১৯৯৫ সালে মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসদার হোসেন ও তার সহকর্মীরা। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেন।

সেই রায়ের ২৬ বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপে সরকারের অনুমোদন পাওয়া গেল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিচার বিভাগের জন্য

আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন।

আপডেট সময় : ১০:২৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫