ক্রাইম নিউজ প্রতিক্ষণ এর নির্বাহী সম্পাদক কন্যা সন্তানের পিতা হলেন।
- আপডেট সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
দৈনিক বাংলার জাগরণ এর সিটি প্রতিনিধি ও ক্রাইম নিউজ প্রতিক্ষণ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক রায়হান রেজা সুমন কন্যা সন্তানের পিতা হয়েছেন।
রবিবার(০৭ ডিসেম্বর) তার স্ত্রী মোসা: তানজিলা রেজা সিজারের মাধ্যমে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে উক্ত কন্যা সন্তানের জন্ম দেন। স্ত্রী ও সদ্য পৃথিবীতে আসা কন্যা সন্তান উভয়ে ভাল আছেন।
রায়হান রেজা সুমন তার কন্যা সন্তানের জন্য সকল আত্মীয় – স্বজন, বন্ধু – বান্ধব এবং সহকর্মীদের নিকট দোয়া কামনা করেছেন।
তিনি জানিয়েছেন তার কন্যা সন্তানের নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস আনাইয়া। উল্লেখ্য যে, আইয়ান রেজা(০৭) নামে তার একটি পুত্র সন্তান রয়েছে। এটি তার দ্বিতীয় সন্তান। সংগত কারণে তিনি কন্যা সন্তানের জন্য আশা করেছেন।আল্লাহ পাক তার আশা পূরণ করায় তিনি মহান রাব্বুল আলামিন এর নিকট শত কোটি শুকরিয়া আদায় করেছেন।
ক্রাইম নিউজ প্রতিক্ষণ পরিবার এবং সকল কলা,কুশলী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা,অভিনন্দন ও শুভ কামনা রইল ।















