দৈনিক আজকের কাগজের,
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে!
- আপডেট সময় : ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
ঢাকা ব্যুরো:
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম জানান, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।
সম্প্রতি টেলিভিশন টকশোতে নানা বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।
জানা গেছে, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বেরোনোর পর তাকে ডিবিতে নেওয়া হয়। ওই জিমের ম্যানেজার আরেফিন গণমাধ্যমকে জানিয়েছেন, আনিস আলমগীর সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম করে পরে রাত ৮টার দিকে বের হয়ে যান। তবে জিমে তিনি পুলিশের কাউকে দেখেননি বলেও জানিয়েছেন।















