ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

হঠাৎ যুক্তরাষ্ট্রর নমনীয় ভাব,

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১২১ বার পড়া হয়েছে

(ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি অবস্থানের কারণে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ আসন্ন তখন হঠাৎ ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন করে ইরানকে ধন্যবাদ জানিয়েছেন।কিন্ত কেন? অনেক বিশ্লেষকের মতে সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় ট্রাম্প আপাতত:
ইরানের প্রতি দৃষ্টিভঙ্গী পরিবর্তন করে।

এদিকে ইরানে গ্রেফতার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানের নেতৃত্ব যে গতকাল নির্ধারিত সব ফাঁসি বাতিল করেছে—এ বিষয়টিকে আমি অত্যন্ত সম্মান করি। ধন্যবাদ!’

ট্রাম্প আরও বলেন, ‘উপসাগরীয় কোনো দেশ বা ইসরাইল তাকে হামলা থেকে বিরত রেখেছে—এমন মন্তব্য সঠিক নয়; বরং ইরানের পদক্ষেপই তাকে সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছে।’

সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার পথে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি। তারা কাউকে ফাঁসি দেয়নি—ফাঁসি বাতিল করেছে। সেটার বড় প্রভাব পড়েছে।’

এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ ৮০০টি নির্ধারিত মৃত্যুদণ্ড ‘স্থগিত’ করেছে। একই সঙ্গে ওয়াশিংটন পরিস্থিতি ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে বলেও জানানো হয়।

ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার ভাষায়, কর্তৃপক্ষের দমন-পীড়নে সেখানে হাজারো হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার তিনি ইরানি বিক্ষোভকারীদের ‘বিক্ষোভ চালিয়ে যেতে ও প্রতিষ্ঠানগুলো দখলে নিতে’ আহ্বান জানান এবং বলেন, ‘সহায়তা আসছে।’

একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে তেহরানকে ‘খুব কঠোর পদক্ষেপের’ মুখে পড়তে হবে।

অন্যদিকে, ইরানের কর্মকর্তারা বিক্ষোভকে ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে এসবের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে প্রাণঘাতী ও সহিংস বিক্ষোভ শুরু হয় । তবে হতাহত বা আটক ব্যক্তিদের সংখ্যা নিয়ে ইরানি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হঠাৎ যুক্তরাষ্ট্রর নমনীয় ভাব,

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প!

আপডেট সময় : ০২:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬