ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬,

রাজার রেকর্ডের ম্যাচে জয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ মিশন শুরু।

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সোমবার (১০ ফেব্রুয়ারি) শ্রীলংকার কলম্বোর সিংহলিজ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওমানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

সিকান্দার রাজার রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু জিম্বাবুয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে আজ ১৫তম ম্যাচ খেলার মধ্যদিয়ে রেকর্ড গড়েন সিকান্দার রাজা। ওমানকে হারিয়ে মিশন শুরু করে জিম্বাবুয়ে।

আগে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় ওমান। জিম্বাবুয়ের পেসার রিচার্ড নাগরেবা এবং মুজারাবানির গতির তোপের পড়ে মাত্র ২৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় ওমান।

দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন সুফিয়ান মেহমুদ ও বিনায়ক শুক্লা। ষষ্ঠ উইকেটে তাড়ার ৪৩ বলে ৪২ রানের জুটি গড়েন। তাদের এই জুটির কল্যাণেই ৫ উইকেটে একটা পর্যায়ে গিয়ে ৬৯ রান ছিল ওমানের।

এরপর মাত্র ৭ রানের ব্যবধানে ফের ৩ উইকেট হারায় ওমান। ৩৯ বলে ২৫ রান করে ফেরেন সুফিয়ান মেহমুদ। ২১ বলে ২৮ রান করে ফেরেন বিনায়ক।

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৯.৫ ওভারে ১০৩ রানেই অলআউট হয় ওমান। জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগরাবা, ব্রেড ইভান্স।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। দলের জয়ে ৩৬ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন ওপেনার ব্রেইন বেনেট। ৩০ বলে ৩১ রান করেন ব্রেন্ডন টেইলর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬,

রাজার রেকর্ডের ম্যাচে জয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ মিশন শুরু।

আপডেট সময় : ০৯:২৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬