বিদেশী গণমাধ্যমে লিড নিউজ বাংলাদেশের নির্বাচন :
ব্যপক সহিংসতারতার আশঙ্কা করছেন বেশিরভাগ বিদেশী গণমাধ্যম!
- আপডেট সময় : ০৭:২৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

( ফাইল ছবি)
ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিশ্বের বড় বড় গণমাধ্যম বাংলাদেশের নির্বাচন নিয়ে সংবাদকে ব্যপক গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন বা প্রচার করেছেন।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাত পোহালেই ভোট। এবারের নির্বাচনে গণভোটের হ্যাঁ অথবা না এর অপশনসহ প্রার্থীদের প্রতীক থাকবে ব্যালট পেপারে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এবার ব্যালট পেপারে সিরিয়াল নং নেই এই জাতীয় অনিয়মের কথা বলছেন।
সারাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে।
এদিকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বিদেশী গণমাধ্যমে ব্যপক আলোচনা সমালোচনার মধ্যে এক ধরনের সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। কিছু কিছু গণমাধ্যমে বিএনপির ধানের শীষ অর্থাৎ জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলছেন । অনেকে নির্বাচন ইঞ্জিনিয়ারিং বা ম্যাটিকুলাস ডিজাইন না থাকলে বিএনপির বিজয় সুনিশ্চিত বলছে আবার ব্যতিক্রমী ঘটনার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। যাইহোক সবকিছুর জবাব আগামী ৪৮ বা ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে।
উল্লেখ্য, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ ইং সালে জানুযারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থাৎ ২৪/২৫ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে । স্বল্প সময়ে দুটি নির্বাচন দেখছে দেশের জনগণ।
আরও জানা গেছে, পুলিশ,সেনা, নৌ:, বিজিবিসহ সকল আইন শৃংখলা বাহিনীর ইউনিটগুলো ঢেলে সাজানো হয়েছে। দেশকে রাখা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায়।
প্রসঙ্গত উল্লেখ্য এই নির্বাচন বাংলাদেশের জন্য খুবই জরুরি। অপরদিকে বলা যেতে পারে “প্রতিটি নির্বাচন একটি ইতিহাসের ক্রান্তিকাল অতিক্রম করেছে” এবং এবারও বাংলাদেশ একটি নির্মম ক্রান্তিকাল অতিক্রম করছে। এতে কোন দ্বিমত নেই দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর।
এবার সাধারণ জনগণকে নির্বাচন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অধিক সংখ্যক জনগোষ্ঠী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। যারা বলছে তারা নিজ নিজ দলের কথা বলছেন। দেশের সিংহভাগ ভোটার সরাসরি রাজনীতি করে না। এরাই ফলাফল নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে। তারা অনেকটা নিশ্চুপ।
তথ্য সূত্র: বিদেশী গণমাধ্যম।














