ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকায়,

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ০২ বছর করে চারজনের কারাদণ্ড!

গাজীপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বিকাল চারটার দিকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন কাপাসিয়ার ভাওয়াল চাঁদপুর বাজার এলাকায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি রায় ঘোষণা করেন। উক্ত রায়ে ছাত্রদলের দুই নেতা এবং ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে প্রত্যেককে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের পর কাপাসিয়ার চাঁদপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, ভোটগ্রহণের পরিবেশ বিঘ্নিত করেন এবং ভোটারদের স্বাভাবিক ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারিক কার্যক্রম শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইলিয়াস সরকার (৩০), মো. তারেক (২৬), মেজবাউল ইসলাম (৩৫) ও ইফতেখারুল আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের ভোটার স্লিপ প্যান্ডেলে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা এবং প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। দণ্ডপ্রাপ্ত চারজন ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকায়,

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ০২ বছর করে চারজনের কারাদণ্ড!

আপডেট সময় : ০৭:৫১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬