ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইল - ইরানের যুদ্ধ,

কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।

খন্দ: মো, আখতারুজ্জামান :
  • আপডেট সময় : ০২:৩০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

খন্দ: মোঃ আখতারুজ্জামান:

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত এবং জরুরি সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইরানের সঙ্গে আমেরিকার এই ক্রমবর্ধমান সংঘাতের ফলে গত সপ্তাহান্তে বেশ কিছু বড় ধরনের সামরিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, ইরানের একটি হামলায় অন্তত চারজন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। অনেকের মতে মৃতের সংখ্যা আরও বেশী হতে পারে।

এর পরপরই সোমবার (৩ মার্চ) কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে, যাকে মার্কিন সামরিক বাহিনী ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের ভুলবশত চালানো আক্রমণ হিসেবে বর্ণনা করেছে।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিরাপত্তার চরম ঝুঁকির বিষয়টি বিবেচনা করেই কুয়েতে কূটনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

সূত্র: আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র ও ইসরাইল - ইরানের যুদ্ধ,

কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।

আপডেট সময় : ০২:৩০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬