ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই),

আল-দাফরা বিমানঘাঁটিতে ইরানের হামলা!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

আন্তজার্তিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আল-দাফরা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। শনিবার (০৭ মার্চ) দুপুরে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আরব আমিরাতের আল-দাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এখনও পর্যন্ত এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি।

উল্লেখ্য , গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই),

আল-দাফরা বিমানঘাঁটিতে ইরানের হামলা!

আপডেট সময় : ০৫:৩৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬