আমেরিকা - ইসরাইল বনাম ইরান যুদ্ধ,
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ নিহত ০২,আহত ১২ জন।
- আপডেট সময় : ১১:১৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

সংকলনে : খন্দ, মো, আখতারুজ্জামান:
রোববার (০৮ মার্চ) নতুন করে সৌদি আরবের মধ্যাঞ্চলে আল-খারজসহ বিভিন্ন স্থানে হামলায় দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
নিহতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে নিশ্চিত করেছে।
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর আগে জানিয়েছিল, তারা সৌদির আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববারের প্রাণহানির ঘটনাটিও এই আল-খারজ এলাকাতেই ঘটেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর, ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করে।
মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটেও ড্রোন হামলা চালানো হয়েছিল ইরান।
সূত্র: আলজাজিরা।














