ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ফিফা র‍্যাংকিংয়ে ১৮১,

বাংলাদেশ ফুটবলে একধাপ পিছিয়ে!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সম্প্রতি ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে ৩–০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ ফুটবল দল দুঃসংবাদ পেল ফিফা রাঙ্কিয়ে এক ধাপ পিছিয়েছে। ফিফার করা নতুন তালিকায় আগের অবস্থান থেকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরী–জামাল ভূঁইয়াদের দলের অবস্থান এখন ১৮১ নম্বরে।

অন্যদিকে বাংলাদেশকে হারানো ভিয়েতনাম পাঁচ ধাপ এগিয়ে ১০৩ নম্বরে উঠেছে। আজ শনিবার প্রকাশিত হালনাগাদ ফিফা র‍্যাংকিংয়ে দলগুলোর এই উত্থান–পতন দেখা গেছে।

র‍্যাংকিংয়ে ওঠানামা দেখেছে শীর্ষ দশের কয়েকটি দলও। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমেছে। আজ ভোরে ফিফা প্রীতি ম্যাচে ১১৫ নম্বরধারী মৌরিতানিয়াকে ২–১ গোলে হারালেও লিওনেল মেসিদের পয়েন্ট খুব একটা বাড়েনি। আর্জেন্টিনাকে টপকে দুইয়ে উঠেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এ সপ্তাহে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জেতা স্পেন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।

অবস্থান অপরিবর্তিত আছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডেরও। তবে এক ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছে দলটি। একইভাবে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডসও। গতকাল রাতে নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে ডাচরা।

পর্তুগাল ও নেদারল্যান্ডসের এগোনোর বড় কারণ ব্রাজিলের পিছিয়ে পড়া। ফ্রান্সের কাছে হেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাঁচ থেকে দুই ধাপ পিছিয়ে সাতে চলে গেছে। শীর্ষ দলে সবচেয়ে বেশি পিছিয়েছে কার্লো আনচেলত্তির দলই।

র‍্যাঙ্কিংয়ের ৮ থেকে ১১ নম্বর স্থানে অবশ্য আর কোনো পরিবর্তন নেই। এই চারটি স্থান যথাক্রমে দখল রেখেছে মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। অন্যদিকে এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছে এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে না পারা ইতালি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিফা র‍্যাংকিংয়ে ১৮১,

বাংলাদেশ ফুটবলে একধাপ পিছিয়ে!

আপডেট সময় : ০৮:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬