ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ডোনাল্ড ট্রাম্পের ভয়ংকর হুশিয়ারি,

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

(ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এক অভাবনীয় ও চরম সংঘাতময় মোড় নিয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মুখে ইরানের বিরুদ্ধে ভয়াবহ এক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা এই মুহূর্তের “টক অব দ্যা ওয়ার্ল্ড”।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে একটি পুরো সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে, যা হয়তো আর কখনোই ফিরে আসবে না।

ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, তিনি ব্যক্তিগতভাবে এমন ধ্বংসাত্মক কিছু ঘটুক তা চান না, তবে বর্তমান পরিস্থিতিতে এটি ঘটার সম্ভাবনাই প্রবল। তবে এই চরম উত্তেজনার মধ্যেই তিনি এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

ট্রাম্পের দাবি, সেখানে এখন একটি ‘সম্পূর্ণ এবং আমূল শাসন পরিবর্তন’ ঘটেছে, যেখানে আগের তুলনায় ভিন্ন এবং তুলনামূলক কম কট্টরপন্থী মানসিকতার নেতারা প্রাধান্য পাচ্ছেন। এই পরিবর্তনের ফলে ‘বিপ্লবী ও চমৎকার’ কিছু ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে আজকের রাতটিকে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবসান ঘটতে চলেছে আজ রাতে।

পোস্টের শেষে তিনি ইরানের সাধারণ মানুষের মঙ্গল কামনা করে ‘গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান’ লিখে তার বার্তাটি শেষ করেন। পুরো বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠা নিয়ে ট্রাম্পের এই হুমকির পরবর্তী পরিস্থিতির দিকে তাকিয়ে আছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন? ইরান কি সত্যিই পৃথিবীর মানচিত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন ? ইরানের জনগণের জন্য কি অপেক্ষা করছে? সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৪/৪৮ ঘণ্টার মধ্যেই বলে মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকগন।

সূত্র: আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডোনাল্ড ট্রাম্পের ভয়ংকর হুশিয়ারি,

আজ রাতে পুরো একটি সভ্যতা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে!

আপডেট সময় : ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬