সংবাদ শিরোনাম ::
বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল
এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে কোনো খায়রুল হকের জন্ম না হয়!
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৩৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার (২৪ জুলাই ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর মেইন আর্কিটেক্ট হলেন সাবেক প্রধান বিচারপতি এ বি খায়রুল হক। তার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে নতুন কোনো খায়রুল হক বিচারাঙ্গনে জন্ম না হয়।
উল্লেখ্য যে, এর আগে, সকালে সাবেক এই প্রধান বিচারপতিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
















