সারাদেশে,
হাম উপসর্গে আরও ০৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩ জন!
- আপডেট সময় : ০৯:৫৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
শনিবার (৩০ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয় যে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ০১ হাজার ৮৬ জন। গত ৭৬ দিনে হাম ও উপসর্গে ৫৮৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় ০৩ জন, সিলেটে ০২ জন, চট্টগ্রামে ০১ জন ও ময়মনসিংহে ০২ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৮৩ শিশুর। এর মধ্যে হামের উপসর্গে দেশে ৪৯৩ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ শিশু। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৬।















