ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

স্বামী-পুত্র - কন্যা বিদেশে,

ঢাকার পল্লবীতে ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার!

ঢাকা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, রোড নং-১০ এর ১২ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন সেলিনা আফরোজ।

গত ২৬ মে বিকাল ৩টার দিকে তার বোন আয়েশা রহমানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে গত ২ জুন রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ফ্ল্যাটের দুটি দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে পড়ে থাকা দুর্গন্ধযুক্ত অর্ধগলিত লাশ দেখতে পায়।

পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী, ছেলে ও দুই মেয়ে কানাডায় বসবাস করেন। তিনি প্রায় ৮ থেকে ১০ বছর ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন। এ ঘটনায় পল্লবী থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বামী-পুত্র - কন্যা বিদেশে,

ঢাকার পল্লবীতে ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার!

আপডেট সময় : ০৮:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬