ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজধানীর,

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই!

ঢাকা ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৪৭ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:

রোববার (০৭ জুন) বিকাল ৩টার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে দিনদুপুরে লোকমান (৪৫) নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী লোকমান আহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল।

ঘটনার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে- আহত লোকমান একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ও রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা। তিনি মতিঝিল শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি আরও জানান, লোকমানের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুইটি গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুলির দুইটি খোসা উদ্ধার করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার ও প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, এ ঘটনায় ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি ৩টি মোটরসাইকেলে করে ওই ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখার সামনে আসে এবং পরিকল্পিতভাবে ভিকটিমকে টার্গেট করে হামলা চালায়। এটি একটি পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাইয়ের ঘটনা।

গোয়েন্দাদের ধারণা, ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই দুর্বৃত্ত চক্রের কাছে থাকতে পারে— এ ধরনের তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একাধিক গোয়েন্দা টিম কাজ করছে।

তারা আরও সন্দেহ করছেন, হামলাকারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং আগে থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ভিকটিমের গতিবিধি অনুসরণ করেছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীর,

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই!

আপডেট সময় : ০৭:০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬