আর মাত্র কয়েক ঘণ্টা পরেই,
মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন কিভাবে?
- আপডেট সময় : ০৪:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
স্পোর্টস ডেস্ক:
ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। সারা দেশের মানুষ দুই ভাবে বিভক্ত একদিকে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা । রাস্তার মোড়ে মোড়ে বা বাসার ছাদে শোভা পাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা । এবার ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে খেলা।
রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে বিশ্বকাপ। এ ছাড়া মোবাইল বা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন ভক্তরা।
রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও এই ফুটবল মহাযজ্ঞের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকেই সম্প্রচারস্বত্ব কিনেছে তারা।
নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।















