ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সমালোচনার মুখে রেফারি সিমন মার্সিনিয়াক,

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৪৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

একাই দলকে কিভাবে জেতাতে হয় তার স্বাক্ষর ইতিমধ্যেই দিয়েছেন লায়োলেন মেসি। তার জাদুকরী পারফরম্যান্সে আবারও ফুটবল বিশ্ব মুগ্ধ হয়েছে। বিশ্বকাপের মঞ্চে আগেও তার অসাধারণ নৈপুণ্য দেখা গেছে, আর এবার কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে তিনি দুর্দান্ত এক হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন।

তবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির একটি ট্যাকল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের ওপর বল দখলের সময় পেছন থেকে আক্রমণ করে তিনি ফাউল করেন। রেফারি সিমন মার্সিনিয়াক ফাউল দিলেও কোনো কার্ড দেখাননি, যা নিয়ে সমালোচনা শুরু হয়।

রিপ্লেতে দেখা যায়, মেসির বুটের স্টাড মান্দির ডান পায়ের কাছাকাছি লেগেছে, যা গুরুতর ইনজুরির ঝুঁকি তৈরি করতে পারত বলে দাবি করা হচ্ছে। এ ধরনের ট্যাকলের ক্ষেত্রে সাধারণত হলুদ বা লাল কার্ড দেখানো হতে পারে—এমন মন্তব্যও উঠে এসেছে।

যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, মেসির ক্ষেত্রে রেফারি তুলনামূলকভাবে উদার ছিলেন, অন্য খেলোয়াড় হলে শাস্তি আরও কঠোর হতে পারত। উল্লেখ্য গত বিশ্বকাপেও ফাইনাল ম্যাচে একটি বিতর্কিত পেনাল্টির মাধ্যমে আর্জেন্টিনা সমতায় ফেরে, উক্ত ম্যাচের রেফারিও ছিলেন সিমন মার্সিনিয়াক।

তবে বিতর্কের মাঝেই মেসি তার পারফরম্যান্স ধরে রেখে আরও দুই গোল করেন এবং নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক সম্পন্ন করেন। এই ম্যাচের পর তার বিশ্বকাপ গোলসংখ্যা ১৬-এ পৌঁছাল, যা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। পরবর্তী ম্যাচে গোল করলে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমালোচনার মুখে রেফারি সিমন মার্সিনিয়াক,

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি!

আপডেট সময় : ০৪:৪৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬