সংবাদ শিরোনাম ::
পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত!
ঢাকা ব্যুরো:
- আপডেট সময় : ০৫:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ২৪২ বার পড়া হয়েছে

(ছবি: সংগৃহীত)
ঢাকা ব্যুরো:
সুপ্রিম কোর্টের আইনজীবী আশিক রুবাইয়াত সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার ( ১৭জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগের) সচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগ পত্রে আশিক রুবাইয়াত বলেন, ‘আমাকে এ পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।’
আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।’
















