ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬,

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে নেইমার জুনিয়র।

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের মায়ামিতে খেলাটি অনুষ্ঠিত হবে।

নকআউট পর্বের টিকিট এবং গ্রুপ সেরার মুকুট ধরে রাখার ম্যাচে ব্রাজিল শিবিরে অভিষেক হতে পারে ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড় রায়ানের।

এই ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপে ফিরছেন দলের মূল চালিকাশক্তি ও প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে তিনি এখনও শতভাগ ম্যাচ-ফিট না থাকায় এখনই তাকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

এই ম্যাচে ব্রাজিলের অন্যতম দুই ভরসা ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস রয়েছেন কার্ডের ঝুঁকিতে। আজ আর একটি হলুদ কার্ড পেলেই ‘রাউন্ড অব ৩২’-এর নকআউট ম্যাচে দর্শক হয়ে ডাগআউটে বসে থাকতে হবে তাদের।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়ে মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনিয়ার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে আজ দল সাজানোর কোনো মানে খুঁজে পাচ্ছি না।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ ফুটবল ২০২৬,

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে নেইমার জুনিয়র।

আপডেট সময় : ০৯:২০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬