ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীর দুর্গাপুরে,

আদালতের নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাস্তা বন্ধ করে বিল্ডিং নির্মাণের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি:রাজশাহী;
  • আপডেট সময় : ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:

রাজশাহীর দুর্গাপুরে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে,সরকারি আদেশ অবমাননা করে, চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে, পিলারের মাধ্যমে বিল্ডিং নির্মাণের অভিযোগ পাওয়াগেছে। অভিযোগকারী গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বাদী হয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাযায়, দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের মৃতঃ জয়েন উদ্দিন মন্ডলের ছেলে মকবুল হোসেন প্রায় ৬৭ বছর উর্দ্ধকাল যাবৎ এজমালি সম্পত্তিতে কাচা ও আধাপাকা বাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে জমি রাস্তা পানি নিরঙ্কুশ ভাবে ব্যবহার করে আসছেন।

হঠাৎ করে একই গ্রামের প্রতিপক্ষ/ বিবাদী মৃতঃ মেছের উদ্দিনের ছেলে রফিকুল ও তার ঘর জামাই আতাউর রহমান, ময়না ও রিয়া বেগম শত্রুতা বসত বাদীর বাড়ি থেকে বাইর হওয়ার একমাত্র চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে, রাস্তা বন্ধ করে দিয়ে, জমির চৌহদ্দি বজায় না রাখে, প্লান পাস না করে,স্থানীয় নেতার নির্দেশে রাস্তার উপর পিলার করে বহুতাল ফাউন্ডেশনের বিল্ডিং নির্মাণ করছেন।

উক্ত কাজ বন্ধের জন্য দরখাস্তকারী বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত খুশি হয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন এবং ওসি দুর্গাপুরকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারির নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক নাম মাত্র ওসি দুর্গাপুর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন।

কিন্তু আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, নোটিশ জারির আদেশ অবমাননা করে, সরকারি আদেশ ও নিষেধ অমান্য করে, নির্বাচনমুখী নেতার ক্ষমতাবলে বিল্ডিং নির্মাণের কাজ চালালেও থানা পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করছেন না ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকারের সাথে কথা বলা হলে তিনি বলেন, আদালতের আদেশ মোতাবেক নিষেধাজ্ঞার আদেশের নোটিশ জারি করে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে বিল্ডিং এর কাজ চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঠিক আছে আমি বিষয়টি দেখতেছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর দুর্গাপুরে,

আদালতের নিষেধাজ্ঞার আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাস্তা বন্ধ করে বিল্ডিং নির্মাণের অভিযোগ!

আপডেট সময় : ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬