ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীর

দুর্গাপুরে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ০৪:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

​
রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ শামীম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
​
সোমবার (১৯ অক্টোবর) ডিবি পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদি সামাদের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গাপুর উপজেলার ১ নম্বর নওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর বাজারের সামনে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ শামীমকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত শামীমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিযাদিঘি মধ্যবাজার এলাকায়।

​পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর

দুর্গাপুরে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।

আপডেট সময় : ০৪:৪২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬