ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

এশিয়া কাপ ২০২৫

এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, বিশ্বাস ডান-হাতি পেসার খালেদ আহমেদের!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৪৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৩০৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

আসন্ন এশিয়া কাপের আর বেশিদিন বাকি নেই। আগামী মাসেই শুরু হবে ক্রিকেটের এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে শ্রীলংকা, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর।

বাংলাদেশ দলের ডান-হাতি পেসার খালেদ আহমেদ মনে করেন, কঠিন গ্রুপে পড়লেও বাংলাদেশের ফাইনালে খেলার সুযোগ আছে। মিরপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমরা এশিয়া কাপের ফাইনালে খেলার মতো দল। যে গ্রুপে আছি এখান থেকে দুই-তিনটা ম্যাচ জিতলে ফাইনাল খেলব।’

খালেদ লাল বলের ক্রিকেটে প্রায় নিয়মিত। তবে সীমিত ওভারের ক্রিকেটে কালেভদ্রে ডাক পান। সীমিত ওভারে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে আছেন তানজিম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

খালেদ মনে করেন, দেশের জন্য এই প্রতিযোগিতা ভালো। তিনি বলেন, ‘প্রতিযোগিতা থাকা ভালো এটা ইতিবাচক। আমি ফিটনেস বাড়ানোর চেষ্টা করছি যেন অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। এটা আমাকে অনুপ্রাণিত করে।’

বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশ এ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে খেলেছে তিন বার। ২০১২ সালের ফাইনালে খুব কাছে গিয়ে হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। এরপর ২০১৬ সালের ফাইনালে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে।

২০১৮ সালে প্রথমবারের মতো দেশের বাইরে এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। সেবারও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দলের। এরপর দুই আসর চলে গেলেও আর ফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়া কাপ ২০২৫

এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, বিশ্বাস ডান-হাতি পেসার খালেদ আহমেদের!

আপডেট সময় : ০১:৪৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫