ক্যাপ্টেন হচ্ছেন নরুল হাসান সোহান।
অস্ট্রেলিয়ার টুর্নামেন্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা করলেন বিসিবি।
- আপডেট সময় : ০৮:২৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৩২০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
এই টুর্নামেন্টে খেলতে আগামী ৭ আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ঘোষিত ১৫ সদস্যের দলে সোহান ছাড়াও জাতীয় দলে খেলা আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। নাইম শেখ, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, হাসান মাহমুদরা খেলবেন এ টুর্নামেন্টে। এছাড়াও আছেন জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসানদের মত তরুণ ক্রিকেটাররা।
বাংলাদেশ ‘এ’ দল:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।















