সংবাদ শিরোনাম ::
পুলিশে চলছে বদলীর হিড়িক,
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ৫২ টি পদে বদলি ও পদোন্নতি।
ঢাকা ব্যুরো:
- আপডেট সময় : ০৮:৫৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্যে জানানো হয়েছে যে, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি)পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞপনে আরও বলা হয়েছে, চলতি দায়িত্বে থাকা পুলিশের অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।















