ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে,
দুই হাজার এএসআই নেবে বাংলাদেশ পুলিশ।
- আপডেট সময় : ০৪:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৮৩ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
ঢাকা ব্যুরো:
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই হাজার এএসআই নেবে পুলিশ। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকলেই করা যাবে আবেদন। নিয়োগ ছাড়াও আরও দুই হাজার জনকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে।
বাহারুল আলম আরও বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক হবে পদোন্নতি এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে। সেই বিষয়ে আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এসেছিলাম।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।















