সংবাদ শিরোনাম ::
সাবেক প্রধানমন্ত্রী,
শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।
তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে । এর দু’টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে আছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।















