ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাশিয়া -ইউক্রেন যুদ্ধ

ট্রাম্পকে মস্কোর হুঁশিয়ারি: রাশিয়া কোনো কাগুজে বাঘ নয়

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, রাশিয়াকে কখনোই “কাগুজে বাঘ” বলা যায় না; বরং এটি একটি সত্যিকারের ‘ভালুক’।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

মস্কোর স্থানীয় রেডিওকে সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার প্রতীক হিসেবে সবসময়ই ভালুক ব্যবহৃত হয়ে এসেছে। তিনি ট্রাম্পের মন্তব্যকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রভাব হিসেবেও উল্লেখ করেন।

পেসকভ আরও বলেন, ‘রুশ সেনাদের কাছে অন্য কোনো বিকল্প নেই, তাই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র পথ।’

তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের দেশগুলোকে রাশিয়ার তেল ও গ্যাস ব্যবহার কমাতে চাপ দেওয়ার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের নিজের জ্বালানি রপ্তানি বাড়ানো।

পেসকভের ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র চায় বিশ্বের দেশগুলোকে বেশি দামে তার তেল ও তরলীকৃত গ্যাস কিনতে বাধ্য করা। জটিল কূটনৈতিক পথ এড়িয়ে এটিই তাদের সবচেয়ে সহজ কৌশল।’

সূত্র : বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া -ইউক্রেন যুদ্ধ

ট্রাম্পকে মস্কোর হুঁশিয়ারি: রাশিয়া কোনো কাগুজে বাঘ নয়

আপডেট সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫