সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল বললেন: শুধু হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

(ফাইল ফটো)
নিজস্ব প্রতিনিধি:
বুধবার (০৯ জুলাই)রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখে গণমাধ্যমের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত ।
মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। আর সবশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা।
নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চায়। সেই সঙ্গে যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি।
এ সময় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।















