রাসিক প্রশাসকের সঙ্গে রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা।
- আপডেট সময় : ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নেতৃবৃন্দ। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাসিক প্রশাসক ও ছাত্রনেতাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নগরীর সার্বিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নাগরিক বিভিন্ন ইস্যু নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়। প্রশাসক মহোদয় ছাত্রনেতাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং শিক্ষার্থীবান্ধব যেকোনো উদ্যোগে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন এস এম সালমান সাব্বির: এজিএস, রাকসু ও সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়।আবদুল্লাহ আল মাসুদ: পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, রাকসু।হামিদুল্লাহ নাইম: রাকসু নেতৃবৃন্দ।সাক্ষাৎ শেষে ছাত্রনেতারা আশা প্রকাশ করেন যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নগরবাসীর কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও শিক্ষার্থীকেন্দ্রিক কার্যক্রম আরও গতিশীল হবে।















