ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সারা দেশে:

বজ্রপাতে ০৯ জনের মৃত্যু!

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

যেসব দেশে বজ্রপাতে বেশী মানুষ মারা যায় বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম।রোববার (০৫ অক্টোবর) বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
এদের মধ্যে তিনজন কৃষক ও দুজন শিক্ষার্থী রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী দেখা যায় যে:-

কুমিল্লা:

রোববার বিকালে হোমনার ভবানীপুর খেয়াঘাটে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।হোমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঝিনাইদহ:-
সদর উপজেলার আড়মুখী গ্রামের শমসের বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৮) ও শৈলকূপার শেখড়া গ্রামের হুরমত শেখ (৫৫) সকালে মাঠে কাজ করার সময় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শৈলকূপা ও সদর থানার ওসি মাসুম খান ও আব্দুল্লাহ আল মামুন দুজনের মৃত্যুর সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ:
স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বিকালে আড়াইহাজারে কালাপাহাড়িয়া এলাকায় বজ্রপাতে মারা যান। তার নাম ওয়াসিম (১৩) । উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুদ্দিন বলেন, মাঠ থেকে গরু আনতে গিজে বজ্রপাতে ওয়াসিমের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা:
দুপুরে ‎গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে। সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম:
বিকালে নাগেশ্বরীতে পৃথক বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো- উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার নূর হোসেনের ছেলে মোহাম্মদ বাবলু মিয়া (৭)। সে স্থানীয় একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। এছাড়া উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে সহিবের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারা দেশে:

বজ্রপাতে ০৯ জনের মৃত্যু!

আপডেট সময় : ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫