ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি

ইউরোপে দাবদাহে ১০ দিনে ২৩০০ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

জার্মানির বার্লিনে একটি মিউজিয়ামের সামনের ফোয়ারার ঠান্ডা পানিতে শরীর ভেজাচ্ছেন একজন। ছবি: এএফপি

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক উষ্ণতার কারণে সম্প্রতি ইউরোপজুড়ে সৃষ্ট দাবদাহে মাত্র ১০ দিনে ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের প্রায় এক ডজন শহরের ওপর চালানো এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ স্বাস্থ্য সংকট ক্রমেই আরও অবনতি হতে পারে।

গত মাসের শেষ দিকে ইউরোপজুড়ে স্মরণকালের ভয়াবহ দাবদাহ দেখা দেয়। এতে ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, ইতালিসহ বিভিন্ন দেশের প্রাণ ও প্রকৃতির ওপর মারাত্মক প্রভাব পড়ে। প্রচণ্ড গরমে অনেক মানুষের মৃত্যু হয়।

প্রাথমিক এক গবেষণা মতে, ওই দাবদাহের সময় গত ২২ জুন থেকে গত ২ জুলাই পর্যন্ত মাত্র ১০ দিনে ১২টি শহরে প্রায় ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।

গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে এবং তীব্র দাবদাহ দেখা দিচ্ছে। গবেষণার তথ্য মতে, ইতালির মিলান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর, যেখানে ৪৯৯টি মৃত্যুর ৩১৭টিই জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।

এরপরই রয়েছে ফ্রান্সের রাজধানী শহর প্যারিস ও স্পেনের বার্সেলোনা শহর। ইংল্যান্ডের লন্ডনে ২৭৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৭১টিই জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞ ও গবেষণার অন্যতম লেখক ম্যালকম মিসট্রি বলেন, কেন দাবদাহকে নীরব ঘাতক বলা হয় এ গবেষণায় সেটাই উঠে এসেছে। স্পেন, ফ্রান্স ও ইতালিতে হাতে গোনা কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তীব্র তাপমাত্রার কারণে আরও হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি

ইউরোপে দাবদাহে ১০ দিনে ২৩০০ মানুষের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫