ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

(হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। ছবি: নোবেলপ্রাইজ ওয়েবসাইট)

আন্তর্জাতিক ডেস্ক:

২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।

নোবেল কমিটি জানিয়েছে, তার গভীর ও দূরদৃষ্টিসম্পন্ন রচনাবলির জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় মহাকাব্যিক লেখক-ঐতিহ্যের ধারক, যার সূত্রপাত কাফকা থেকে থমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত। তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জন—এই দুই বৈশিষ্ট্য প্রবলভাবে উপস্থিত।

তবে তিনি শুধু পশ্চিমা ঐতিহ্যের লেখক নন; পূর্বের চিন্তাধারা থেকেও তিনি অনুপ্রাণিত হয়েছেন। সেই প্রভাবেই তার লেখায় দেখা যায় এক ধরনের ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম সুর, যা তার সাহিত্যকে করে তুলেছে অনন্য।

উল্লেখ্য, ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই

আপডেট সময় : ০৫:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫