ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

অজ্ঞাতনামা লাশ উদ্ধার অব্যাহত,

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার

ঢাকা ব্যুরো:
  • আপডেট সময় : ০২:০০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:

সারা দেশের বিভিন্ন নদী, নালা,খাল বিল ডোবা থেকে প্রতিদিন অজ্ঞাতনামা লাশ উদ্ধার অব্যাহত রয়েছে, যার বেশীর ভাগ গণমাধ্যমে আসছে না।

রাজধানীর শাহবাগ থানা এলাকায় বৃহস্পতিবার রাতে পৃথক তিনটি স্থান থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাগুলো ঘটেছে রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টার মধ্যে। এখনও লাশগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি।

শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির জানান, প্রথম ঘটনা রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।

এর কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাকেও দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৃতীয় ঘটনা ঘটে রাত পৌনে ১২টার দিকে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তিনজনের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য প্রত্যেকের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অজ্ঞাতনামা লাশ উদ্ধার অব্যাহত,

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:০০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫