ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

আগামী বছরের,

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

(সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম)

ময়মনসিংহ ব্যুরো:

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে যত সংশয় ছিল সব ধুয়ে-মুছে কেটে গেছে। এখন জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। এসময় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছেন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে। খুব দ্রুত রাজনৈতিক দলগুলো বসে ঠিক করে ফেলবে।

প্রেস সচিব বলেন, আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ সই করার একটা ঘোষণা এসেছে। সই হওয়ার পর দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। ইতোমধ্যে কয়েকটি দল মনোনয়ন ঘোষণা করেছে। বাংলাদেশ সুস্থ্য ধারার রাজনীতির মাধ্যমে নবযাত্রা শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী বছরের,

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন

আপডেট সময় : ০৮:৫৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫