ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

৫২ বছ‌রের ই‌তিহা‌সে প্রথম রান চেজিং এ

বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারা‌লো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

নারী বিশ্বকা‌পে ভার‌তের দুর্ভাগ‌্য, অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে রা‌নের পাহার গ‌ড়েও জ‌য়ের দেখা পে‌লো না। তারা হাইভোল্টেজ ম্যাচে ৩৩০ রান করেও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি স্বাগতিক ভারত। তাদের দেয়া লক্ষ্য ৩ উইকেট ও ৬ বল হাতে রেখেই টপকে যায় অজিরা। ১৪২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অ্যালিসা হিলি।

মেয়েদের ওডিআইতে ৫২ বছরের ইতিহাসে রান তাড়ায় ৩৩০ পেরিয়ে জয়ের কোনো দৃষ্টান্ত ছিল না। আজ ভারতের মাটিতে সেই উদাহরণ গড়লো অস্ট্রেলিয়া।

বিশাখাপত্নমে টস হেরে দারুণ শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে ১৫৫ রান করেন প্রাতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা। জুটি ভাঙ্গে মান্ধানা ৮০ রান করে ফিরলে। আর প্রাতিকা আউট হন ৭৫ রান করে। হারলিন দোয়েল ৩৮ রান করে মলিনেক্সের শিকারে পরিণত হন। এরপর ভারতের ইনিংসে ধ্বস নামান সাদারল্যান্ড। তবে জেমিমা ও রিচা ঘোষের ত্রিশোর্ধ দুটি ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৩০ রানে অলআউট হয় স্বাগতিকরা। অজিদের হয়ে ৫ উইকেট নেন সাদারল্যান্ড।

জবাবে ১৪২ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের পথ তৈরি করেন অধিনায়ক অ্যালিসা হিলি। সাথে লিচফিল্ড, পেরি ও গার্ডনারের চল্লিশোর্ধ তিনটি ইনিংসে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন অজিরা। আর হেরে তিন নম্বরে নেমে গেছে ভারত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫২ বছ‌রের ই‌তিহা‌সে প্রথম রান চেজিং এ

বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারা‌লো অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৮:৪১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫