সংবাদ শিরোনাম ::
আবারও
রাজধানীর মিরপুরে পোশাক কারখানায় আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু!
ঢাকা ব্যুরো:
- আপডেট সময় : ০৪:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:
রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ) বেলা ৪টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ক্রাইম নিউজ প্রতিক্ষণকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এর আগে বেলা পৌনে ১২টার দিকে এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। অত্র প্রতিবেদন প্রকাশ কালে ০৯ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই আগুনে দগ্ধ হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, পোশাক কারখানাটি সাততলাবিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইড ছিল।















