ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

এআই ডেটা সেন্টার স্থাপন

ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

গুগল আগামী পাঁচ বছরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার স্থাপনে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে মঙ্গলবার কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন। এটি বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারতে গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছর গুগল প্রায় ৮৫ বিলিয়ন ডলার ব্যয় করবে বিশ্বব্যাপী ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে, যেখানে বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিযোগিতামূলকভাবে অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ঢালছে।

‘যুক্তরাষ্ট্রের বাইরে এটিই হবে আমাদের সবচেয়ে বড় এআই হাব,’ বলেন গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান, মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে। তিনি আরও জানান, এই বিনিয়োগ পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন হবে।

‘এটি বিশ্বের ১২টি দেশে স্থাপিত গুগলের বৈশ্বিক এআই সেন্টার নেটওয়ার্কের অংশ,’ তিনি যোগ করেন।

বন্দরনগরী বিশাখাপত্তনমে গড়ে উঠতে যাওয়া এই ডেটা সেন্টার ক্যাম্পাসের প্রাথমিক সক্ষমতা থাকবে ১ গিগাওয়াট, যা পরবর্তীতে “একাধিক গিগাওয়াটে” উন্নীত করা হবে বলে জানান কুরিয়ান।

এর আগে রাজ্য কর্মকর্তারা প্রকল্পটির বিনিয়োগমূল্য আনুমানিক ১০ বিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করেছিলেন। রাজ্য সরকার জানিয়েছে, এটি প্রায় ১ লাখ ৮৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।

ইতোমধ্যে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টরা ভারতে বিলিয়ন ডলারের বিনিয়োগে ডেটা সেন্টার নির্মাণ করছে। প্রায় এক বিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী নিয়ে দেশটি এখন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য অন্যতম বৃহৎ বাজার।

ভারতের দুই শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানি ও মুকেশ আম্বানিও ডেটা সেন্টার অবকাঠামোতে বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন।

এআই প্রযুক্তি বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি দাবি করে, যার ফলে হাজারো চিপ একত্রে সংযুক্ত করে চালানো যায় এমন বিশেষায়িত ডেটা সেন্টারের চাহিদা বেড়েছে।

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ভারতের বাজারকে তাদের অন্যতম প্রধান প্রবৃদ্ধির ক্ষেত্র হিসেবে দেখে— যেখানে ইউটিউবের ব্যবহারকারী সংখ্যা সর্বাধিক এবং অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন ব্যবহারে প্রাধান্য বিস্তার করেছে।

তবে দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে গুগলকে বিভিন্ন প্রতিযোগিতা-বিরোধী (অ্যান্টিট্রাস্ট) মামলার মুখোমুখি হতে হচ্ছে। পাশাপাশি, ইউটিউবের এআই নীতিমালা নিয়ে এক বলিউড দম্পতির দায়ের করা মামলাও চলমান।

সূত্র : রয়টার্স ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এআই ডেটা সেন্টার স্থাপন

ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল

আপডেট সময় : ০৫:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫