এনবিআরের প্রথম সচিব তানজিনা যে কারণে বরখাস্ত হলেন!
- আপডেট সময় : ১০:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার (১০ জুলাই) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা আদেশ সূত্রে জানা গেছে যে, বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উক্ত আদেশে তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন (desertion)’ এর অভিযোগ আনা হয়েছে। এনবিআর সূত্রে জানা যায়, তিনি ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার পর আর দেশে ফিরে আসেন নাই। এমনকি তাকে মেইলে বারবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হলেও যথাযথ ব্যাখ্যা দিতে পারেন নাই।
এনবিআর চেয়ারম্যান করা প্রজ্ঞাপনে যা বলা হয়েছে তা নিম্নে তুলে ধরা হলো:
তানজিনা রইসের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন (desertion)’ এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) এবং ৩(গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন; সেহেতু, ওই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী তানজিনা রইস (পরিচিতি নম্বর ৩০০১৫৮), প্রথম সচিবকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।















