ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

আওয়ামী লীগের আমলে করা

নারী কর্মকর্তাদের স্যার ডাকার নির্দেশনা বাতিল

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

নারী কর্মকর্তাদের স্যার ডাকার নির্দেশনা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রায় ১৬ বছর শেখ হাসিনার স্বৈরশাসনের সময় একটি বিতর্কিত নির্দেশনা জারি ছিল, যেখানে সরকারি কর্মকর্তাদের তাকে “স্যার” বলে সম্বোধন করতে বলা হয়। এই প্রথা উচ্চপদস্থ অন্যান্য নারী কর্মকর্তার ক্ষেত্রেও বহাল ছিল এবং এখনো অনেক ক্ষেত্রে তা অব্যাহত রয়েছে, যা অত্যন্ত অস্বাভাবিক।

এমতবস্থায় আজ উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনা বাতিল করেছে। একইসঙ্গে, মন্ত্রিসভার জারিকৃত অন্যান্য প্রোটোকল নির্দেশনা সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এই প্রেক্ষাপটে, প্রোটোকল নির্দেশনা ও সম্মানসূচক উপাধি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য কমিটি আগামী এক মাসের মধ্যে তাদের সংশোধিত সুপারিশ উত্থাপন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগের আমলে করা

নারী কর্মকর্তাদের স্যার ডাকার নির্দেশনা বাতিল

আপডেট সময় : ১০:১৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫