ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

জুলাই অভ্যুত্থান নিয়ে

কুটুক্তিকারী ছাত্রলীগ নেত্রী রাজশাহীর কাকোনহাটে গ্রেফতার!

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

শিক্ষা নগরী রাজশাহীর সিএন্ডবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বর আওয়ামী লীগ সরকার তৈরি করলেও ০৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর   বিশাল আকৃতির বঙ্গবন্ধু চত্বরে থাকা ছবিটি ক্রেন দিয়ে ভেঙ্গে ফেলার চেষ্টা করা হয় কিন্তু ভাঙ্গতে না পারায় বঙ্গবন্ধুর ছবিটি মুছে ফেলে তা জুলাই স্মৃতিস্তম্ভ নামে রুপান্তর ঘটে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তরুণ তরুণী ছাড়াও অনেকে স্বপরিবারে সেখানে আসে। উক্ত স্থানে দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল। গ্রেফতারকৃত তরুণীর নাম শেখ মিফতা ফাইজা (১৯)। সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে বলে জানা যায়

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়। পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এছাড়াও সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করা সহ টেলিগ্রাম ও হোয়াটস অ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতো।

এ ঘটনায় বিএনপি নেতা তানভির আহমেদ সুইট গত ২৫ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশকে অবহিত করেন। ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফাইজা পালিয়ে যায়। পরবর্তীতে সোমবার (২৭ অক্টোবর ) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে যে, সে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা গ্রহন করা হচ্ছে। তাকে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই অভ্যুত্থান নিয়ে

কুটুক্তিকারী ছাত্রলীগ নেত্রী রাজশাহীর কাকোনহাটে গ্রেফতার!

আপডেট সময় : ০৫:৫৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫